বিমানবন্দরের পথে সস্ত্রীক প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ২২:০০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২২:১১

সরকারি বাসভবন থেকে বিমানবন্দরের পথে প্রধান বিচারপতি হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বিমানবন্দরের পথে রওনা হয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৫৭ মিনিটে তিনি বাসা থেকে বের হন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুষমা সিনহা।
বাসা থেকে বের হওয়ার সময় গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়নি। আমি নিজে থেকেই ছুটি নিয়েছি। বিচার বিভাগ স্বাধীন থাকুক, এটাই আমি চাই।’
এর আগে বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। সেই ফ্লাইটের টিকিট কেটেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বিদেশে যাওয়ার বিষয়টি গত ১০ অক্টোবর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। ওই চিঠিতে আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় থাকতে চান বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করে আইন মন্ত্রণালয়।
শুক্রবার প্রধান বিচারপতির বিদেশ যাওয়া নিশ্চিত হওয়ার পর দিনের বিভিন্ন সময়ে তার বাসায় যান স্বজনরা। এর মধ্যে ছিলেন প্রধান বিচারপতির ভাই এন কে সিনহা, ভাতিজি জামাই রাজমন সিনহা, সুজিত সিনহা ও রাম কান্ত সিনহা ও শ্যালিকা শিলা সিনহা।

/এজেডকে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা