সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে: প্রধান বিচারপতি

আমানুর রহমান রনি
১৩ অক্টোবর ২০১৭, ২২:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ০০:২১

প্রধান বিচারপতির লিখিত বক্তব্য
‘প্রধান বিচারপতির প্রশাসনে হস্তক্ষেপ করলে এটি সহজেই অনুমেয় যে, সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে এবং এর দ্বারা বিচার বিভাগ ও সরকারের মধ্যে সম্পর্কের আরও অবনতি হবে। এটি রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে না।’

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে হেয়ার রোডের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার সময় বাসভবনের গেটে সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে এসব কথা বলেছেন প্রধান বিচারপতি।

বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার সময় বাসভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান বিচারপতি (ছবি- সাজ্জাদ হোসেন) লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘সেই সঙ্গে আমি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও একটু শঙ্কিত বটে। কারণ, গতকাল (বৃহস্পতিবার) প্রধান বিচারপতির কার্যভার পালনরত দায়িত্বপ্রাপ্ত প্রবীণতম বিচারপতির উদ্ধৃতি দিয়ে মাননীয় আইনমন্ত্রী প্রকাশ করেছেন যে, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অচিরেই সুপ্রিম কোর্টের প্রসাশনে পরিবর্তন আনবেন। প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনও রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে।’

শুক্রবার রাত ৯টা ৫৭ মিনিটে বাসা থেকে বের হন প্রধান বিচারপতি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুষমা সিনহা। আধা ঘণ্টা পর রাত ১০টা ৩০ মিনিটে তারা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টা ৫৫ মিনিটে রওনা দেবেন তিনি।
আরও পড়ুন-
বিমানবন্দরে সস্ত্রীক প্রধান বিচারপতি
বিমানবন্দরের পথে সস্ত্রীক প্রধান বিচারপতি
আমি অসুস্থ না, ফিরে আসবো: প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী যেভাবে সমালোচনা করেছেন, তাতে আমি বিব্রত: প্রধান বিচারপতি

/এজেডকে/এমএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
জিন্নাহর ছবি বিষয়ে যা বললেন ডাকসুর জিএস ফরহাদ
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নজরুল ও রবীন্দ্রনাথ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা