রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে বাংলাদেশ কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২১:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:৩৪

রাসায়ানিক দ্রব্যের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে বাংলাদেশ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ এবং অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেমিনারে বাণিজ্যমন্ত্রীসহ অন্যরা অ্যাডভান্সড ক্যামিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘কৃষি, শিল্প ও অন্যান্য ক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের গুরুত্ব ও একই সঙ্গে এর অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করে সঠিক করণীয় নির্ধারণ করতে হবে।’

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলস্তম্ভ হলো- ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্ব মানবতা ও বিশ্বশান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ শান্তির অগ্রদূত হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। অসাবধানতার কারণে বিভিন্ন সময়ে রাসায়নিক দুর্ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। রাসায়নিক দ্রব্যের নিরাপদ এবং সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

উল্লেখ্য, সেমিনারে ‘অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স’ সদস্যরাষ্ট্রগুলো থেকে ১৭ এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্স এর ডেপুটি ডিরেক্টর জেনারেল হামিদ আলী রাও। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাসায়নিক অস্ত্র কনভেনশনের বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।

/জিএম/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান