‘এস কে সিনহা বিচার বিভাগে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:১৫

এস কে সিনহা বিচার বিভাগে আসার পর থেকেই বিতর্ক শুরু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার ‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বৈঠকিতে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমরা বিচার বিভাগ নিয়ে রাজনীতি করতে চাই না। তবে জনগণের কাছে বিচার বিভাগকেও মুখোমুখি হতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আমরা গণতান্ত্রিক দেশ। দেশ স্বাধীনের পরে বলা হল রাষ্ট্রের প্রতিটি স্থানে জবাবদিহিতা থাকবে। কিন্তু যদি বলা হয়, আমার জবাবদিহিতা আমি নিজেই করবো, তাহলে নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করছি।’

তিনি আরও বলেন, ‘এমনভাবে বিচারবিভাগ সৃষ্টি হচ্ছে যে, যেন সৃষ্টিকর্তার পরে আমার অবস্থান। আমার ওপরে কারও কোনও হস্তক্ষেপ থাকবে না। এর মানে আমরা বিচারের ঊর্ধ্বে উঠে যাচ্ছি।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকি সরাসরি সম্প্রচার শুরু করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংবাদিক স্বদেশ রায়, আইনজীবী ব্যারিস্টার রুমীন ফারহানা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম