‘স্বাধীনতার পক্ষের শক্তি আরও ১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৯:০৮আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:৩৭

 

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সজীব ওয়াজে জয়  দেশের ধারাবাহিক উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমাদের দেশ আগে দরিদ্র ছিল, এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি আরও ১০/১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে।’  শনিবার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে  ইয়াং বাংলা  আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানটির  মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজপেপার বাংলা ট্রিবিউন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাকে অনেকে বলেন, আমরা কেন মালয়েশিয়ার মতো উন্নত হতে পারছি না। আমার বক্তব্য হলো, সে দেশের একটিমাত্র দল টানা ৪-৫ বার ক্ষমতায় ছিল।  একইভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে এদেশও উন্নত হবে।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে আত্মবিশ্বাসী হতে হবে। আর আত্মবিশ্বাস আসে স্বাধীনতার চেতনা থেকে। আগে স্বাধীনতার চেতনা না থাকায় তরুণদের মাঝে আত্মবিশ্বাস ছিল না, তখন তারা দেশের কল্যাণে কাজে লাগতো না।’

পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে জয় বলেন, ‘এই তরুণরাই দেশের পিছিয়ে পড়া লোকজনের কল্যাণে কাজ করেছে। এ কারণে তাদের পুরস্কার দেওয়া হলো। এই তরুণদের কাহিনি শুনে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি। তাদের কাহিনি শুনে আমি অত্যন্ত আনন্দিত, একইসঙ্গে গর্ববোধও করছি। এই তরুণরা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে মানুষের কল্যাণে বিভিন্ন রকম অবদান রেখেছে। নিজেদের পকেটের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করায় আমি তাদের ধন্যবাদ জানাই।’ যে কোনও সমস্যার সমাধান বা দেশকে এগিয়ে নেওয়ার যে কোনও কাজে তরুণদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় আসে উল্লেখ করে জয় বলেন, ‘এরপর থেকে এ দেশকে ভিক্ষুকের দেশ বলা হতো। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, তারা আত্মমর্যাদাশীলও হতে পারে না। ১০ বছর আগে আমাদের কী পরিচয় ছিল, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম, এ দেশকে জঙ্গিবাদের দেশ বলা হতো, এদেশকে আরও একটি পাকিস্তান বলা হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে এত উন্নয়নমূলক কাজ হয়েছে যে, আমাদের এখন বলা হচ্ছে বিশ্বের ১১তম অর্থনীতির দেশ।’

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তিনি এদেশকে বিদেশের কাছে ভিক্ষুক দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন এদেশের কিছু সুশীল বিদেশে গিয়ে ফান্ড নিয়ে আসতেন। কিন্তু সে ফান্ড গ্রামের মানুষের উপকারে আসতো না। তখন গ্রামের মেয়েদের ফুটবল খেলার সুযোগ ছিল না। তারা বিভিন্নভাবে টাকা পাচার করতো।’

 পদ্মা সেতু প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। বিশ্ব ব্যাংক মনে করেছিল, তাদের অর্থ না পেলে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে পারব না। এর অর্থের জন্য তাদের পা ধরব। কিন্তু আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। তাই বর্তমান সরকার নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। দেশ এগিয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আরও পড়ুন: আমরা রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিয়েছি: জয়

/জিএম/এমএ/এমএনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম