শেখ হাসিনার পরম সৌভাগ্য: খালেদা জিয়া

এস এম আববাস
২৬ অক্টোবর ২০১৭, ১৫:৪০ আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৬:৪৯

আদালতে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে বলেছেন, ‘শেখ হাসিনার পরম সৌভাগ্য, কখনও তাকে আমার মতো আদালতে হাজির হতে হয়নি।’ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুপুরে রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থনে দ্বিতীয় দিনের মতো বক্তব্য দেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও চাঁদাবাজিসহ নানা অনিয়মের মামলা হয়েছে। তার পরম সৌভাগ্য কখনও তাকে আমার মতো আদালতে হাজির হতে হয়নি।’

খালেদা জিয়া বলেন, ‘আমি আইন, আদালত ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক। তাই এই বয়সে নানা ব্যস্ততার মধ্যে সশরীরে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমার আইনজীবীরা আইনিপন্থায় মামলা মোকাদ্দমা মোকাবিলা করে যাচ্ছেন।’

আদালতের কাছে খালেদা জিয়া তার অবস্থান তুলে ধরে বলেন, ‘আমি কখনও অনিবার্য কারণে আদালতে উপস্থিত হতে না পারলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মতো ঘটনা ঘটেছে। আমার পরিচয় দেশবাসী জানেন। আদালতেরও অজানা নয়।’

এরপর খালেদা জিয়া তার রাজনৈতিক ও পারিবারিক পরিচয় তুলে ধরেন। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তাও জানান দেন খালেদা জিয়া।

আগামী ২ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে বক্তব্য শেষ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছেন। এদিকে মামলা দায়েরকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়ার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন- আদালতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া: দুদকের আইনজীবী

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির