বাংলায় বললেন মোদি, ‘আমাদের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হলো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১২:৪৭ আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৫:৪৪

নরেন্দ্র মোদি (ফাইল ছবি) কলকাতা ও খুলনার মধ্যে সরাসরি ট্রেন চালু হওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতার প্রথমেই অভিনন্দন জানিয়ে তিনি বাংলায় বলেন ‘আজ আমাদের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হলো’। এরপর আবার হিন্দিতে কথা বলতে শুরু করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যের জন্য নিজের ও ভারতবাসীর পক্ষ থেকে শুভকামনা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শুরু থেকেই আমি মনে করি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিবেশীর মতোই সম্পর্ক থাকা উচিত। মন চাইলেই কথা বলা উচিত, দেখা-সাক্ষাৎ করা উচিত। প্রটোকলের বাধা থাকা উচিত না।...আজ এই ভিডিও করফারেন্সের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ একটি কানেকটিভিটির উদ্বোধন করছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ থেকে মানুষে কানেকটিভিটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কানেকটিভিটি বাড়ছে।... বাংলাদেশের উন্নয়নে বিশ্বস্ত সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে উন্নয়নের নতুন আকাশ ছুঁতে পারবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

বৃহস্পতিবার সকালে যৌথ ভিডিও কনফারেন্সে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে যোগ দেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এসময় দ্বিতীয় ভৈরব রেল সেতু ও তিতাস সেতুরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- ভারতের সঙ্গে পুরনো রেল লাইনগুলো আবারও চালু হবে: প্রধানমন্ত্রী

/এফএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টরের হাতে তুলে দিলো ছাত্রদল
পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টরের হাতে তুলে দিলো ছাত্রদল
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী অভিযোগে গ্রেফতার ৩৩ কিশোরসহ ৩৭ জনের জামিন
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল