রোহিঙ্গাদের অপুষ্টির মাত্রা আশঙ্কাজনক, উদ্বেগে ডব্লিউএফপি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ নভেম্বর ২০১৭, ১০:৫৭আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১১:০২

রোহিঙ্গা শিশু

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আশঙ্কাজনক মাত্রায় অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।  সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। পাশাপাশি সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও স্বাস্থ্যসেবার সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করাও জরুরি।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে প্রতি চারটি  রোহিঙ্গা শিশুর মধ্যে একটি অপুষ্টিতে ভুগছে। যা পূর্ববর্তী সময়ের চেয়ে অধিক। ইউনিসেফ, অ্যাকশন কন্ট্রি লা ফেইম, সেভ দ্য চিলড্রেন, ইউএনএইচসিআর ও ডব্লিউএফপি এই জরিপটি পরিচালনা করে।

বিবৃতিতে বলা হয়, ডব্লিউএফপি ৬৮ হাজারেরও বেশি গর্ভবতী নারী ও মায়েদের সহায়তার জন্য ইতোমধ্যে সুপার সিরিয়াল প্লাস বিতরণ করেছে। সুপার সিরিয়াল প্লাস এক প্রকার মিশ্রণ, যা পুষ্টিকর খারাব। তারা প্রায় ৬ লাখ ৮০ হাজার জনগণের মধ্যে চাল, মটরশুটি ও তেল সরবরাহ করবে।

বিবৃতিতে বলা হয়, ‘ডব্লিউএফপি স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে চায়। তাই উভয়ে যাতে উপকৃত হয় সেজন্য আমরা সুযোগ সৃষ্টির জন্য কাজ করছি।’ রোহিঙ্গাদের সহয়তা করতে ডব্লিউএফপি’র জরুরিভিত্তিতে ৫৫ মিলিয়ন ডলার প্রয়োজন বলে সংস্থাটি জানিয়েছে। খবর বাসস।

আরও পড়ুন:

রোহিঙ্গা নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর তদন্ত প্রকাশ, সব অভিযোগ অস্বীকার

/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী