টিটু রায়কে না ধরলে কিভাবে প্রমাণ করবো তিনি নির্দোষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৩:৫৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৩:৫৬

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যার ফেসবুক আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ তুলে রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়ায় হামলা চালানো হয়েছে সেই টিটু রায়কে গ্রেফতারের কারণ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘টিটু রায়কে না ধরলে (গ্রেফতার) আমরা কিভাবে প্রমাণ করবো যে তিনি নির্দোষ।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৪/৫ বছর আগে থেকেই টিটু রায় এলাকায় থাকতেন না বলে আমরা জেনেছি। তবে তিনি যে ফোনটি ব্যবহার করতেন সেটার মাধ্যমেই ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। বিষয়টি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। যদি টিটু রায়ের সম্পৃক্ততা না থাকে তবে তিনি খালাস পাবেন। আর যদি সম্পৃক্ততা থাকে তবে তার বিচার হবে।’

ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় গণগ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গণহারে গ্রেফতার করছি না। আমরা যাচাইবাছাই করে গ্রেফতার করছি। হামলার ঘটনায় কোনও ভিডিও পাওয়া না গেলেও ছবি দেখে চিহ্নিতদের গ্রেফতার করা হচ্ছে।’

ফেসবুকে কোনও কিছু দেখার সঙ্গে সঙ্গে কাউকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু যখন কোনও ধর্ম অবমাননার প্রমাণ পাই তখনই গ্রেফতার করি।’

উল্লেখ্য, ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসের অভিযোগ তুলে গত ১০ নভেম্বর টিটু রায়ের গ্রাম ঠাকুরপাড়ায় হামলা চালানো হয়। পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর আশেপাশের ৬-৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঠাকুরপাড়া গ্রামে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ছয় জন আহত হন। পরে আহতদের একজন মারা যান। ওইদিন ঠাকুরপাড়ার অন্তত ৩০টি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় ২০টি বাড়ি। হামলাকারীরা বাড়িঘরের মালামাল, বাসনপত্র, গরু-ছাগলও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন গ্রামবাসী।

আরও পড়ুন- ঠাকুরপাড়ায় হামলার পরিকল্পনা নভেম্বরের শুরু থেকে

/এসএমএ/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি