শাহজালালে যাত্রীর কাছ থেকে ১ লাখ ইউএস ডলার জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়াই বিদেশে নেওয়ার অভিযোগে এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ইউএস ডলার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার দিবাগত রাত রাত ১২টা ৫০ মিনিটের দিকে চায়না সাউদান এয়ারলাইন্সে চীন হয়ে কানাডা যাওয়ার সময় মো. হাসান তৌফিক ইমাম নামের যাত্রীর কাছ থেকে এ অর্থ জব্দ করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

অথেলো চৌধুরী বলেন, যাত্রী মো. হাসান তৌফিক ইমামের গ্রামের বাড়ি নোয়াখালী। বোর্ডিং করার সময় তাকে স্ক্যানিং করে ১ লাখ ইউএস ডলার পাওয়া যায়। নিয়ম অনুয়ায়ী এত অর্থ বহন করা যায় না। কাস্টমস অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম