বিএনপির সংবিধান সংশোধনের দাবি মানার সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৩:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৫:২৭

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা সংবিধান সংশোধনের বিএনপির দাবি মানার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির সহায়ক সরকার সংক্রান্ত দাবি সংবিধানে নেই। আবার সংবিধান সংশোধন করে তাদের সহায়ক সরকার দাবি মেনে নেওয়ার কোনও সুযোগ নেই।’ 

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ষড়যন্ত্রের রাজনীতিই বিএনপির আস্তানা- সরকারের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে ঠিকানা বাংলাদেশ নামের একটি সংগঠন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। না হলে বিএনপির অবস্থা হবে মুসলিম লীগের মতো।’  

বিএনপি অহেতুক সহায়ক বা তত্ত্বাবধায়ক সরকারের অর্থহীন কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমি তাদের বলবো বিভ্রান্তি সৃষ্টি না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করলে আমার বিশ্বাস আশানুরূপ সংখ্যক সিট পেতে পারেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে আগামী দিনে ক্ষমতার পালাবদল হতে পারে। অন্য কোনও পন্থায়  সরকার পতনের সুযোগ নেই।’ 

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাস।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের