প্যারাডাইস-পানামা পেপারসে বাংলাদেশি: বিস্তারিত তথ্য প্রকাশের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২১:৫৭ আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:৩২

প্যারাডাইস ও পানামা পেপারসে প্রকাশিত তালিকায় যেসব বাংলাদেশির নাম এসেছে তাদের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। রবিবার রাতে জাতীয় সংসদের ‘পয়েন্ট অব অর্ডার’ এ কথা বলার সময় তিনি এ দাবি জানান।

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)
রুস্তম আলী ফরাজী বলেন, ‘পানামা পেপারস ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় স্বার্থে প্রকাশ করা উচিত। পানামা পেপারসে প্রকাশিত অর্থ কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশিদের নিয়ে সংসদে কথা বলেছিলাম। তখন বলা হয়েছিলো বিষয়টির ওপর একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ওই সম্পর্কে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। দ্রুত ওই তথ্য প্রকাশ করা হোক।’
তিনি আরও বলেন, ‘পানামা পেপারসে নাম ছিলো ১৪ জন বাংলাদেশির। এবার প্যারাডাইস পেপারসে ২১ জনের নাম এসেছে। তালিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, তার স্ত্রী-পুত্রসহ আরও অনেকের নাম এসেছে। কিছু প্রতিষ্ঠানের নামও আমরা জানতে পেরেছি।’
ফরাজী আরও বলেন, ‘কারা সেখানে টাকা পাঠিয়েছে, কত টাকা বিনিয়োগ করা হয়েছে এসবের বিস্তারিত জানতে চাই। ওইসব টাকা কালো না সাদা ছিল, কিংবা কত টাকা বিদেশে পাচার করা হলো তাও জানতে চাই।’
অপরদিকে, চট্টগ্রাম বন্দরে নিয়োগে অনিয়মের সমালোচনা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। চট্টগ্রাম- ৯ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘চট্টগ্রাম বন্দরের যত নিয়োগ পরীক্ষা সব ঢাকায় হয়, এর কারণ কী বুঝতে পারছি না? বন্দরের অন্য ডিপার্টমেন্টেরও পরীক্ষা হয় ঢাকায়।’
এটা দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘স্থানীয় এমপি হিসেবে লোকজন আমাদের কাছে আসে আমরা সুপারিশ করি। অথচ চট্টগ্রামের মানুষ এই বন্দরকে সচল রেখেছে। তাদের এখানে চাকরি পাওয়ার জন্মগত দাবি আছে। তাদের অধিকার আছে মেধা অনুযায়ী চাকরি পাওয়ার। আর এটা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও মন্ত্রণালয়ের।’

চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল আক্ষেপ করে বলেন, ‘চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের আত্মার মতো। এই বন্দরের সঙ্গে চট্টগ্রামবাসী নানাভাবে যুক্ত। অথচ এই বন্দরের ছোট পদ লস্করে সম্প্রতি নিয়োগ পাওয়া ৯২ জনের মধ্যে ৯০ জনই অন্য অঞ্চলের, চট্টগ্রামের মাত্র দু’জন।’

প্রশ্নোত্তর পর্বে জাসদের সংসদ সদস্য বাদল বলেন, ‘এখন চট্টগ্রামে প্রতিবাদ সভা হচ্ছে। এটা নিয়ে আরও বড় ধরনের সমস্যা তৈরি হবে। আমি গৃহকর বাড়ানো নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মতো বলব, এটাই কি সময় হলো চট্টগ্রামের দু’জনকে চাকরি দেওয়ার? আপনি এটা সারা বাংলাদেশকে ভাগ করে দেন চট্টগ্রামবাসী কিছু মনে করবে না।’

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির