নবম ওয়েজবোর্ডের দাবিতে ২৭ নভেম্বর সাংবাদিক সমাবেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০১৭, ১০:০৭আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১০:১২

নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে সাংবাদিক সমাবেশ, ফাইল ছবি অতিদ্রুত নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে যশোরে অনুষ্ঠেয় ফেডারেল নির্বাহী কমিটির (এফইসি) বৈঠকে আগামী নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সহ-সভাপতি জাফর ওয়াজেদ, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল এবং যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলকের নাম ব্যবহার করে প্রচারিত একটি ভুয়া এসএমএস প্রত্যাখ্যান এবং নিন্দা জানানো হয়।

বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, সহ-সভাপতি জাফর ওয়াজেদ, কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি দান উদযাপন উপলক্ষে ২৫ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএফইউজে এর আগে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে ২৫ নভেম্বর সাংবাদিক সমাবেশের ঘোষণা দেয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম