স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র হানিফ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৭, ১০:৩৮আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২১:১৭

হেয়ার রোডে থাকা সেই এলইডি বিলবোর্ড ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৮ নভেম্বর)। এ উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এলইডি বিলবোর্ডে নানা ধরনের শ্রদ্ধার্ঘ্য ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে। এতে লেখা আছে ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র মোহাম্মদ হানিফ বিনম্র শ্রদ্ধাঞ্জলি'।  দক্ষিণ সিটি করপোরেশনের সৌজন্যে এলইডি বিলবোর্ডগুলো লাগানো হয়েছে।

বিলবোর্ডের এই শ্রদ্ধার্ঘ্যের ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মঙ্গলবার সকালে নগরীর হেয়ার রোডসহ বিভিন্ন এলাকায় এমন এলইডি বোর্ড দেখা গেছে।

বিষয়টি ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ সিটি করপোরেশন। এ বিষয়ে জানতে চাইলে বিলবোর্ডের দায়িত্বে থাকা ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভুলবশত হয়ে থাকতে পারে। আমি নির্দেশ দিচ্ছি দ্রুত ঠিক করে দিতে। আর যারা এ কাজ করেছে তাদের শাস্তি হবে।’

এ বিষয়ে জানতে মেয়র সাঈদ খোকনকে বেশ কয়েকবার ফোন করলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘বাংলাদেশের স্থপতি একজনই। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার পরের পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে মেয়র হানিফ পড়েন না। তিনি বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার যথেষ্ট অবদান ছিল। কিন্তু তাই বলে তাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা যাবে না। এ ধরনের লেখা হলে তা হবে ইতিহাস বিকৃতির সামিল। ইচ্ছা করে তো আর কেউ এমন ভুল করতে পারেন না। হয়তো কেউ ভুলবশত করেছেন এটা।’

এদিকে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মরণসভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সকাল ১০টার সময় নগর ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকবেন । এছাড়া মেয়র সাঈদ খোকনসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, মেয়র হানিফ ২০০৬ সালের ২৮ নভেম্বর মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

ছবি: নাসিরুল ইসলাম

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম