স্মারকলিপি দিতে গিয়ে শ্রমিক ও পুলিশের ধস্তাধস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:৩৬

শ্রমিক-পুলিশের ধস্তাধস্তি, ছবি: ফোকাস বাংলা বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং কারখানা বন্ধের প্রতিবাদে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশ এবং লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে ধস্তাধস্তি হয়ছে।   

বুধবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে ট্রেড ইউনিয়ন ও লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা। এরপর তারা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য সচিবালয়ের উদ্দেশে রওয়া হলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়। 

শ্রমিক নেতারা বলেন, কারখানার মালিকের সব ধরনের কর্মকাণ্ড ঠিকই চলছে, অথচ শ্রমিকের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না। কোনও রকম নোটিশ ছাড়া গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অমানবিক। 

শ্রমিক-পুলিশের ধস্তাধস্তি, ছবি: ফোকাস বাংলা মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ শ্রমিক নেতা ও শ্রমিকারা উপস্থিত ছিলেন। 

অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ২৬ নভেম্বর থেকে গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছে।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের