উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে বাংলাদেশের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৭:২৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৪

ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া আবারও নতুন ধরনের একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যবাধকতা ভঙ্গ করেছে বলে ওই বিবৃতিতে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, আইসিবিএম-এর পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতির প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে। আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন এবং বলপ্রয়োগ ও প্রতিহিংসা থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, এনপিটি এবং সিটিবিটি-এর স্বাক্ষরকারী হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলপ্রয়োগ বাতিল এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন-

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি উ. কোরিয়ার

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী