‘সীমাবদ্ধতা থাকলেও সর্বশেষ ডেটা নিয়ে র‌্যাংকিং করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৭:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫৪

গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুরুল হক বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে সম্ভাব্য সর্বশেষ তথ্য-উপাত্তই ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘র‌্যাংকিংয়ে ফ্যাকচুয়াল তথ্য হিসেবে ২০১৪ সালের ডেটা বাধ্য হয়ে নিয়েছি। কারণ যখন গবেষণা শুরু করেছি, তখন আমাদের হাতে সর্বশেষ ওই ডেটাই ছিল। এটা আমরাও স্বীকার করছি। এটা একটা লিমিটেশন।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হওয়া ‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এম মঞ্জুরুল হক এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশের ক্ষেত্রে গবেষণা কাজটি পরিচালনা করেছিল তার প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট।

বৈঠকিতে মঞ্জুরুল হক বলেন, ‘আপনারা দেখেছেন, গবেষণাটিতে দু’টি মেথড ব্যবহার করা হয়েছে- ফ্যাকচুয়াল ও পারসেপচুয়াল। পারসেপচুয়াল মেথড মূলত ধারণাভিত্তিক। এই ধারণাভিত্তিক তথ্য আমরা নিয়েছি প্রথমত বিশ্ববিদ্যালয়ের কর্মকতা ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। আবার একজন শিক্ষকের কাছ থেকে তার নিজের বিশ্ববিদ্যালয়ের তথ্য নেওয়া হয়নি। কারণ, সেই তথ্যে পক্ষপাত চলে আসতে পারে। অন্যদিকে ফ্যাকচুয়াল ডাটা সংগ্রহে আমরা ব্যবহার করেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৪ সালের তথ্য। বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে আমরা এই তথ্য চেয়েছিলাম। কিন্তু অনেকেই আমাদের আহ্বানে সাড়া দেননি। ফলে বাধ্য হয়েই আমাদের তিন বছরের পুরনো ডেটা ব্যবহার করতে হয়েছে।’

বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হচ্ছে বৈঠকি।
আরও পড়ুন-

‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
শিক্ষার্থী-অভিভাবকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করতেই র‌্যাংকিং: জুলফিকার রাসেল

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের