‘অসম্ভবকে সম্ভব করতে পারতেন আনিসুল হক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৫০ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:০২

খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

আনিসুল হক ছিলেন বলেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান সম্ভব হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘যা কিছু করা অসম্ভব বলে মনে হয় তা আনিসুল হকই সম্ভব করতে পারতেন।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিএনসিসি গুলশানের নগর ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আনিসুল হক যেখানে যেতেন, সে জায়গাটা আলোকিত করে রাখতেন। তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। তার উদ্যম, কর্মদক্ষতা, সাহস, প্রাণবন্ততার তুলনা নেই।’

ডিএনসিসির প্যানেল মেয়র মো. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আনিসুল হকের ছেলে নাভিদুল হক বলেন, ‘আমার বাবার সাফল্য সবার; ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সবাই তার এই সাফল্যের অংশীদার।’

প্যানেল মেয়র ওসমান গণি বলেন, ‘আনিসুল হক ছিলেন কর্মঠ, সাহসী, সৎ এবং বিভিন্ন গুণে গুনান্বিত একজন মানুষ। তার মতো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর।’

স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, প্যানেল মেয়রের সদস্য জামাল মোস্তফা প্রমুখ।

 

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণপিটুনি দিয়ে পুলিশে দিন’
ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান
ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান
মা-বাবার সেবা দুনিয়া ও আখিরাতের সফলতার উৎস
মা-বাবার সেবা দুনিয়া ও আখিরাতের সফলতার উৎস
জয়পুরহাটে ১৩ মামলার আসামি গ্রেফতার, বাড়িতে মিললো মার্কিন পিস্তল
জয়পুরহাটে ১৩ মামলার আসামি গ্রেফতার, বাড়িতে মিললো মার্কিন পিস্তল
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী