ভূমিমন্ত্রীর ছেলে তমালকে যুবলীগ থেকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৫২

শিরহান শরীফ তমাল (ফাইল ফটো) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ। বুধবার রাতেই কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদ হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাজনৈতিক পদস্খলনের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতির শিরহান শরীফ তমালকে যুবলীগ থেকে গতকাল রাতেই বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে চার সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের মামলায় গত বুধবার দুপুরে পাবনার আমলি আদালত-১ এ  হাজির হয়ে জামিন আবেদন করেন শিরহান শরীফ তমাল। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার চার সাংবাদিক আহত হন। তারা হলেন সময় টেভিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

আরও পড়ুন:
ভূমিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে যত অভিযোগ
চার সাংবাদিককে পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে জেল হাজতে

/পিএইচসি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী