চালু হচ্ছে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১০:০১

বাংলাদেশ প্রেস কাউন্সিল অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবাদপত্র, সাংবাদিক ও ফটোজার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ৬টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি এই পুরস্কার দেওয়া হবে। একটি নিরপেক্ষ জুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী পদক প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হবে। পদক দেওয়ার আগের বছর পর্যন্ত কৃতিত্বই বিবেচনা করা হবে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৬টি ক্যাটাগরির মধ্যে প্রাতিষ্ঠানিক সম্মাননা ও আজীবন সম্মাননা পদক সরাসরি সুপারিশের মাধ্যমে চূড়ান্ত করবে জুরি বোর্ড। বাকি চারটি ক্যাটাগরির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এগুলো হলো- গ্রামীণ সাংবাদিকতা, উন্নয়ন সাংবাদিকতা, নারী সাংবাদিক এবং আলোকচিত্র/ ভিডিওচিত্র।

প্রেস কাউন্সিল পদকের জন্য আবেদনকারীকে যেকোনও সংবাদপত্র/ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বা আলোকচিত্র সাংবাদিক হতে হবে। পুরস্কারের মনোনয়নের জন্য প্রতিবেদন বা ফিচার ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৭ এর মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত হতে হবে।

একজন আবেদনকারী একই বিষয়ে একাধিক প্রতিবেদন বা ফিচার বা আলোকচিত্র জমা দিতে পারবেন না। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রতিবেদনের কপিসহ সচিব (যুগ্মসচিব), বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা বরাবর সরাসরি বা ডাকযোগে আগামী ৫ জানুয়ারি ২০১৮ এর মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্র ও বিস্তারিত নিয়মাবলী বাংলাদেশ প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম