বিজয়ের আলোয় সেজেছে ঢাকা

সাদ্দিফ অভি
১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:১৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২৩:২৮

সুপ্রিম কোর্ট (ছবি: সাজ্জাদ হোসেন) রাত পোহালেই মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দিনে মুক্তিকামী জনতার কাছে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী। দুই পক্ষ বসে ইতিহাসের এই দিনেই বাঙালির বিজয়ের দলিলে সই করে। এ উপলক্ষে উৎসবের আলোয় সেজেছে ঢাকাসহ পুরো দেশ। নগরীর সব সরকারি স্থাপনা এখন ঝলমলে। এই চাকচিক্য চোখে পড়ার মতো। পথে পথে উড়ছে সারি সারি বিজয় কেতন।

খামারবাড়ি (ছবি: সাজ্জাদ হোসেন) রাজধানীর বিভিন্ন স্থানের মধ্যে আলোর সুপ্ত ধারায় মেতেছে সচিবালয়। প্রতিটি মন্ত্রণালয়ের দেয়ালে এখন লাল সবুজের ছাপ। শুধু লাল আর সবুজই নয়, উৎসবের আলোয় যোগ হয়েছে সাদা, নীল ও হলুদ রঙ।

সেচ ভবন (ছবি: সাজ্জাদ হোসেন) পুরানা পল্টন থেকে সচিবালয় হয়ে এগোতে থাকলে দেখা যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সেজেছে লাল-সবুজে। এর কিছুদূর গেলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানকার আলোতে রঙের ছড়াছড়ি। তারপর একে একে গৃহায়ণ অধিদফতর, মৎস্য ভবন ও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সবই সেজেছে নানান রঙে।

গৃহায়ণ ভবন (ছবি: সাদ্দিফ অভি) আদালতের সামনে ফটকের পাশেই দাঁড়িয়ে লাইটিং দেখছিলেন একজন। তার নাম মিজান। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রতিদিন আদালতের সামনে দিয়ে যাই, আজ অন্যরকম লাগছে। তাই দাঁড়িয়ে ছবি তুলছি। কয়েকটা সেলফিও তুললাম। বাসায় গিয়ে বাচ্চাকে দেখাবো।’

মৎস্য ভবন (ছবি: সাদ্দিফ অভি) রঙের সাজে বাদ পড়েনি ব্যাংকপাড়া মতিঝিল। দূর থেকেই নজর কাড়ে শাপলা চত্বর আর বাংলাদেশ ব্যাংক। লাইটিংয়ের পাশাপাশি রাস্তায় উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা। ভিআইপি সড়কগুলোতে সারিবদ্ধভাবে উড়ছে বাংলাদেশের বিজয় কেতন। একইরকম চিত্র কাওরান বাজার ও খামারবাড়ি এলাকার সরকারি অফিসগুলোতে।

সংসদ ভবন (ছবি: সাজ্জাদ হোসেন) আলোর সাজে সেজেছে জাতীয় সংসদ ভবনও। মূল ভবন আর আশেপাশের সব ভবনেই জ্বলছে লাল-সবুজ আলো। এখানকার সবকিছুই রাঙানো হয়েছে বাংলাদেশের পতাকার রঙে। এই দৃশ্য দেখতে মানুষের ভিড় দেখা গেলো। তাদের মধ্যে সপরিবারে আসা রাশেদ চৌধুরী বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বললেন। তার কথায়, ‘মূলত বাচ্চাকে লাইটিং দেখাতে বের হয়েছি। ভিআইপি এলাকায় যাওয়ার পথে সংসদ পড়লো, তাই বাচ্চাকে নিয়ে নামলাম। কয়েকটা ছবিও তুললাম।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় (ছবি: সাদ্দিফ অভি) বিজয় দিবসকে ঘিরে উচ্ছ্বসিত নগরবাসীও। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে অনেকেই এসেছেন শহরের সাজ দেখতে জাতীয় সংসদ প্রাঙ্গণে। বিজয় আনন্দে শামিল হতে কেউ কেউ পতাকা হাতেও এসেছেন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম