আগামী নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অপশক্তিদের প্রত্যাখান করবে : সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:৪৪

আগামী নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অপশক্তিদের প্রত্যাখান করবে : সেতুমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, একেএম এনামুল হক শামীমলগ অনেকে উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বছর মহান বিজয়ের মামেই একাদশ সংসদ নির্বাচন হবে। এ নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তিকে যেমন রুখে দেবে, তেমনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদেরও প্রত্যাখান করবে।’

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী আগামী বছরের ডিসেম্বর মাসে এ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। আশা করি মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের দোসরদের পরাজিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।’ খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম