‘৯৯৯ সেবার সঠিক ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৩২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫১

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু জরুরি সেবা ‘৯৯৯’কে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু। তবে একইসঙ্গে এই সেবার অপব্যবহার যেন না হয় এবং মানুষ যেন এই সেবার সঠিক ব্যবহার করতে পারে, সেজন্য সবাইকে সচেতন করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বৈঠকিতে অধ্যাপক আনজাম এ আহ্বান জানান।
বৈঠকিতে তিনি বলেন, ‘বাংলাদেশে আরও অনেক আগেই এই ধরনের সেবা চালু হওয়ার দরকার ছিল। কারণ অন্য সব দেশের তুলনায় বাংলাদেশের জন্য এ ধরনের সেবাটা বেশি প্রয়োজন। তবে কনসার্ন অথরিটির প্রতি আহ্বান করব, সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। তারা কেউ যেন এটার মিসইউজ (অপব্যবহার) না করেন, সবাই যেন সঠিকভাবে এই সেবার ব্যবহার করেন, সেজন্য মানুষকে সচেতন করে তুলতে হবে। তবে আমি নিজেও অনুভব করি, এই ধরনের একটি উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করেছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখানো হয়েছে বৈঠকিটি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান, টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, এমসিসি লিমিটেডের হেড অব রিসার্চ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।
আরও পড়ুন-
১০ মাসে ৩৩ লাখ কল এসেছিল: মেহেদী হাসান

‘ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে ৯৯৯ মাইলফলক’
‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯: ফায়ার সার্ভিস ডিজি

সমস্যার কারণে ৯৯৯ সেবা যেন বন্ধ না হয়: সাদেকা হালিম

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম