তিন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১৩:১২ আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৩:১২

সচিবালয় (ফাইল ফটো) তথ্য, খাদ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকরা এ আদেশ অবিলম্বে কার্য করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে মো. নাসির উদ্দিন আহমেদকে। তিনি এর আগে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে শাহাবুদ্দিন আহমদকে। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে। তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

এছাড়া ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বেগম নাসরিন আক্তারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক করা হয়েছে। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি