‘আসামের বিষয়ে নজর আছে, সমস্যা হলে দিল্লির সঙ্গে কথা হবে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৩:৪২আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৩:৫৫

 ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভারতের আসামের রাজ্য সরকারের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার বিষয়ে সরকারের নজর আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুই তালিকা প্রকাশের পর যদি কোনও সমস্যা হয়, তাহলে  আমরা দিল্লির সঙ্গে কথা বলবো।’

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসামে অবৈধ বাংলাদেশিদের তালিকা তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কী হবে-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিষয়টি নজরে রাখছি।’

প্রসঙ্গত, সোমবার ভারতের এনআরসি তালিকার প্রথম খসড়া প্রকাশ করেছে আসাম রাজ্য সরকার। খসড়া তালিকায় মোট ৩ কোটি ২৯ লাখ বাসিন্দার মধ্য থেকে প্রথম পর্যায়ে প্রায় এক কোটি ৯০ লাখ বাসিন্দার নাম অন্তর্ভুক্ত হয়েছে। বৈধ ভারতীয় নাগরিক হিসেবে এখনও স্বীকৃতি মেলেনি প্রায় এক কোটি ৩৯ লাখ বাসিন্দার। যাচাই বাছাই শেষে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে ২০ লাখেরও বেশি মুসলিম আসামে গেছেন। তাদের অনেকের কাছে নাগরিক প্রমাণের মতো যথেষ্ট কাগজপত্র নেই। তাই এনআরসি তালিকার আওতায় 'অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি' হিসেবে চিহ্নিত করে অনেক মুসলিমকে বের করে দেওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে রবিবার এক সংবাদ সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল সাইলেশ তালিকার খসড়া প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যাদের এখন পর্যন্ত যাচাই করা হয়েছে তাদের নিয়ে এই খণ্ডিত খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বাকিদের নাম বিভিন্নভাবে যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলেই আমরা আরেকটি খসড়া প্রকাশ করবো।’

আরও পড়ুন:

আসামে নাগরিক তালিকার খসড়া প্রকাশ, নেই ১ কোটি ৩৯ লাখ বাসিন্দার নাম

/এসআই/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী