বিজ্ঞান বিষয়ে সহায়ক বইয়ের প্রয়োজন নেই: ডা. সৌমিত্র চক্রবর্তী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৮:১২ আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৯:২৮

ডা.সৌমিত্র চক্রবর্তী ‘এবারে বিজ্ঞান বই যেই ডিজাইনে সাজানো হয়েছে, আমি আশা করি সহায়ক বইয়ের প্রয়োজন হবে না। বিজ্ঞান বইয়ে বিশাল একটা দল কাজ করেছে। আমি তাদের মধ্যে একজন।টিম লিডার হিসেবে জাফর ইকবাল স্যার ছিলেন। আমি মূলত জীব বিজ্ঞানে কাজ করেছি।’ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আমাদের পাঠ্যবই’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘২০১২ সালে যেই কারিকুলাম সাজানো হয়েছিল, সেভাবেই আমরা চালিয়ে আসছি। এইটা রাতারাতি পরিবর্তন হয়নি। যেই কাঠামো আছে সেইটুকু করেছি। আগের বইগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না। তবে বইয়ে তাড়াহুড়ো করে কাজ করার ছাপ আছে।’

ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘‘আমাদের কাছে জাফর ইকবাল স্যারের নির্দেশনা ছিল— একটা ছাত্র যেন বইটি তার বাসায় পড়েই বুঝতে পারে, তার যেন অন্য কোথাও যেতে না হয়। তিনি (জাফর ইকবাল) আমাদের সেভাবেই লিখতে বলেছেন। তিনি বলেছিলেন, ‘যদি যেতে হয়, তাহলে আপনারা মনে করবেন আপনারা ঠিকমত লিখতে পারেননি।’’

সাংবাদিক মুন্নি সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার