আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১৯:০৩আপডেট : ০৯ মে ২০২৫, ১৯:০৩

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক আটকে দেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে যানযটের সৃষ্টি হয়।

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে প্যারোডি গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বিকাল ৪টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অতিদ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে সড়ক ছাড়েন তারা।

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নেন। মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মণ্ডল, ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, খেলাফত ছাত্র মজলিস ইবির সভাপতি সাদেক আহমেদ ও ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এ সময় সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘আন্দোলনের প্রায় এক বছর হলেও এখনও আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনও পদক্ষেপ নেয়নি। এই সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তখন সরকার বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে। কিন্তু তারা এটা ভুলে গেছে যে, কোনও নিয়ম মেনে আওয়ামী লীগের পতন করা হয়নি। ছাত্র-জনতা তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়েছে। এখনও দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। অতিদ্রুত আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ছাত্রজনতা ঘরে ফিরবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী