ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিতের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১১:৫৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৪০

সুপ্রিম কোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। চার মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই আদেশ দেন। একইসঙ্গে গত ৯ জানুয়ারি জারি করা এ নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গীর হোসেন সেলিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

পার্থ সারথি মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, 'গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোজাম্মেল মিয়া নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেন। ওই রিটে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০ এর বিধি ২৬ অনুযায়ী নির্বাচনের নির্দেশনা চাওয়া হয়েছিলো। আদালত আমাদের রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ওই ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেন।'  
 
আদালতের বেঞ্চ অফিসার মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ডিএসসিসি'র ১৮টি ওয়ার্ডের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছেন আদালত।
 
এর আগে ডিএসসিসি’র নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার আক্তার হোসেনসহ আট জন আরেকটি রিট দায়ের করেন। গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলাপ্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়।
 
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন স্থগিত চেয়ে পৃথক দুটি রিট দায়ের করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ওই রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্ট ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল।
 
ডিএসসিসি’র নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত চেয়ে ওই রিটকারীরা তাদের যুক্তি দেখিয়ে বলেছে, ডিএসসিসিতে ১৮টি ওয়ার্ড নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে। নতুনভাবে যুক্ত হওয়া এসব ওয়ার্ডের ভোটাররা কোনও মেয়রকে ভোট দিতে পারবে না। এছাড়া কাউন্সিলররা নির্বাচিত হবেন মাত্র দুই বছরের জন্য, যা আইন অনুমোদন করে না।  পাশাপাশি যারা এবার হালনাগাদে ডিএসসিসি’র নতুন ভোটার হয়েছেন, তারা কাউন্সিলর পদে ভোট দিতে পারবেন কিন্তু প্রার্থী হতে পারবেন না। এটা সংবিধান পরিপন্থী।

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম