বঙ্গবন্ধুর খুনিদের নাগরিকত্ব না দিতে বিদেশে অনুরোধ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩১

আসাদুজ্জামান খাঁন কামাল বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি বলেন, ‘খুনিরা যেন কোনও দেশে নাগরিকত্ব নিতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করা হয়েছে।’ রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী আসনের আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরে ইতোমধ্যে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে খুনিদের ছবি সংবলিত তথ্য পাঠানো হয়েছে। এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক আসামিদের মধ্যে লে. ক. (অব.) খন্দকার আবদুর রশিদের মালিকানাধীন ১৬ দশমিক ৯৪২৫ একর ও রাশেদ চৌধুরীর এক দশমিক ১৫ একর ভূমি বাজেয়াপ্ত করে খাস খতিয়ানভুক্ত করা হয়েছে।’   

সরকারি দলের সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের সঙ্গে ‍দু’টি দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। দেশ দু’টি হচ্ছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত।’

ক্ষমতাসীন দলের সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের  ডিসেম্বর পর্যন্ত দেশে নারী ও শিশু ধর্ষণ সংক্রান্ত ১৭ হাজার ২৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ভিকটিমের সংখ্যা ১৭ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ১৩ হাজার ৮৬১ জন নারী ও তিন হাজার ৫২৮জন শিশু। এ সময় তিন হাজার ৪৩০টি ধর্ষণ মামলার বিচার সম্পন্ন হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলায় ১৭ জনকে মৃতুদণ্ড, ৮০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৭৬জনকে বিভিন্ন মেয়াদে সাজাসহ ৬৭৩জনকে শাস্তির আওতায় আনা হয়েছে।’

সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘দেশের কারাগাগুলোয় সাজাপ্রাপ্ত কয়েদির সংখ্যা ১৫ হাজার ৯১৯জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৭৪জন ও মহিলা ৫৪৫ জন।’

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের