শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফিরেছে যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২০

যুদ্ধজাহাজ, ছবি: সেনাবাহিনীর ওয়েব সাইট থেকে নেওয়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ দেশে ফিরেছে। ভূ-মধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লেবাননে চার বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে রবিবার (১৮ ফেব্রুয়ারি) জাহাজ দু’টি চট্টগ্রামের নেভাল জেটিতে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, জাহাজ দু’টি নেভাল জেটিতে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডাররাসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জাহাজে আগত কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৪ সালের মে মাসে শান্তিরক্ষী মিশনে অংশ নেয় যুদ্ধজাহাজ দু’টি । শান্তিরক্ষা কার্যক্রমে যোগদানের পর থেকে জাহাজ দুটি লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানিজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে।

সেখানে অবস্থানকালে গত চার বছরে জাহাজ দুটিতে পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১ হাজার ১৪০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক মেরিটাইম টাষ্কফোর্সের অধীনে উন্নত বিশ্বের ৫টি দেশের জাহাজসমূহের সঙ্গে নিয়মিত শান্তিরক্ষা টহল ও বিভিন্ন আভিযানিক কার্যক্রমে জাহাজ দুটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এতে অন্যান্য দেশের নৌবাহিনী সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি এসব জাহাজের সঙ্গে সমুদ্র মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে কর্মকর্তা ও নাবিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের