রিয়াদে সেনাপ্রধান, সৌদি-বাংলাদেশ সামরিক সহযোগিতা বৃদ্ধির আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ০৩:১৯আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০৩:২৭
image

রিয়াদে সেনাপ্রধান

সৌদি আরবের রিয়াদে সশস্ত্র বাহিনী প্রদর্শনী পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় প্রদর্শনী থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে দুদেশের সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির অংশগ্রহণের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীর প্রদর্শনী শুরু হয়। গত ২৫ ফেব্রুয়ারি রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বুনায়ন প্রদর্শনীর উদ্বোধন করেন।
সৌদি আরবের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাপ্রধানকে প্রদর্শনীতে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ দুতাবাসে নিযুক্ত ডিফেন্স এট্যাঁসে ব্রিগেডিয়ার জেনারেল শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন নির্মাণকারী প্রতিষ্ঠান ও তাদেও কারিগরি প্রযুক্তি ঘুরে দেখেন। এছাড়া সৌদি সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রযুক্তি ও বাংলাদেশের সাথে বিভিন্ন বিষয়ের সহযোগিতার বিষয় পর্যবেক্ষণ করেন।

এসএসজেড/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম