ওরস্যালাইনের আবিষ্কারক ডা. রফিকুল ইসলাম মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ১৩:০৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৩:৩৭

রফিকুল ইসলাম ওরস্যালাইনের আবিষ্কারক রফিকুল ইসলাম মারা গেছেন।  গতকাল  সোমবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআরবি)  তথ্য কর্মকর্তা তারিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। 

১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে রফিকুল ইসলাম জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে ও একছেলের জনক। শিক্ষাজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরে  তৎকালীন আইসিডিডিআর-এ ১৯৬০ সালে যোগ দেন। ২০০০ সালে সেখান থেকে অবসর গ্রহণ করেন। তিনি  আইসিডিডিআরবিতে থাকাকালীন সময়ে বেশ কিছু  ওষুধ আবিষ্কার করেন। এর মধ্যে ওরস্যালাইন অন্যতম।

১৯৭১ সালে ভারতের পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি শরণার্থী কলেরা রোগে আক্রান্ত হয়। সে সময়ে ওই রোগীদের বাঁচাতে ওরস্যালাইনের প্রয়োগ করেন তিনি।  স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তার আবিষ্কার ওরস্যালাইনকে স্বীকৃতি দেয়।  এরপর ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডা. রফিকুল ইসলামের ওরস্যালাইনকে স্বীকৃতি দেয়। পরবর্তীতে দেশি এনজিও  ব্র্যাক এই ওরস্যালাইনকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়।
ডায়রিয়ার হাত থেকে বিশ্বজুড়ে লাখ লাখ শিশুর জীবন বাঁচানোর কৃতিত্ব দেওয়া হয় খাবার স্যালাইনকে (ওআরএস)।  সব ওষুধের দোকানেই স্বল্প মূল্যে খাবার স্যালাইন পাওয়া যায়। তবে হাতের কাছে এটি পাওয়া না গেলেও সবাই জানেন— এক মুঠো চিনি বা গুড় আর তিন আঙ্গুলের এক চিমটি লবণ আধা লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে ডায়রিয়ার প্রাণরক্ষাকারী দ্রবণটি তৈরি করা যায়। জনস্বাস্থ্যে খাবার স্যালাইনের গুরুত্ব বিবেচনায় ব্রিটিশ মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেট এটিকে চিকিৎসা বিজ্ঞানে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার আখ্যা দিয়েছিল।

/টিওয়াই/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি