প্রিয়ভাষিণীর প্রথম জানাজা সম্পন্ন, সমাহিত হবেন মামার কবরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ১৯:৩৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২১:৩২

ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রথম জানাজা অনুষ্ঠিত
মুক্তিযোদ্ধা এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রথম জানাজা পিংক সিটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ জানাজা পরিচালনা করেন। এতে পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নেন তাকে দেখতে আসা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
জানাজা শেষে তার মরদেহ ল্যাব এইড হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হিমঘরে তার মরদেহ রাখা হবে বলে জানিয়েছেন প্রিয়ভাষিণীর বড় ছেলে কারু তিতাস।

এদিকে, মুক্তিযোদ্ধা এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মামা প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম মাহমুদের কবরে সমাহিত করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কবি আব্দুস সামাদ।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মামা নাজিম মাহমুদের কবর আছে। সেই কবরেই বৃহস্পতিবার তাকে দাফন করা হবে।

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ছবি-ইন্টারনেট থেকে)
পরিবারসূত্রে আরও জানা যায়, প্রিয়ভাষিণীকে দেখতে তার ছোট ছেলে তুর্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাত ১২টায় ঢাকায় এসে পৌঁছাবেন। মূলত তার অপেক্ষাতেই মরদেহ হিমঘরে রাখা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর তার আরেকটি জানাজা হবে। এরপর মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হবে। 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের