মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ০৯:০৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ১১:৫১

আগুনে পুড়ে যাওযা ঘরবাড়ি রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে সোমবার সকাল ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে আছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে প্রায় ২ হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আগুনে পুড়ে যাওযা ঘরবাড়ি এর আগে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,  রবিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে আগুন লাগে ইলিয়াস আলীর বস্তিতে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। বস্তির বেশিরভাগই লোকজন গার্মেন্টে কাজ করেন। তাই প্রায় সবার ঘরেই ঝুট এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ছিল। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে আরও তিনটি ইউনিট যোগ দেয় তাদের সঙ্গে। সর্বশেষ সোমবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে আরও চারটি ইউনিটসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখছেন বস্তির বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বস্তির সব ঘরই পুড়ে যেতে পারে আগুনে।
জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। প্রায় সাত হাজার টিনের ঘর রয়েছে এই বস্তিতে। এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।

/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম