আহত-নিহতদের পরিবারের খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ২০:০১আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২০:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের কার কী প্রয়োজন, সেই খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ মার্চ) গণভবনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘সাধ্যমতো চেষ্টা করছি, পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার। তাদের কার কী প্রয়োজন, তা দেখার নির্দেশ দিয়েছি।’

গত সোমবার (১২ মার্চ) চার ক্রু ও ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর দু’টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে সেটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন। এর মধ্যে বাংলাদেশের নাগরিক ২৬ জন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা কমিশনের দু’জন অফিসার সেই বিমানে সেমিনারে যাচ্ছিলেন। আমরা তাদের হারিয়েছি। সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন)-তে কাজ করছিল একজন, তিনিও মারা গেছেন। এছাড়া পরিচিত অনেকেই সেদিনের দুর্ঘটনার কারণে দুনিয়াতে নেই। যারা আহত  তাদের কয়েকজনের অবস্থা খুবই খারাপ। এমন খারাপ যে, তাদের সেখানে থেকে আনারও সুযোগ নেই। সেখানে যা কাজ করার, চেষ্টা করে যাচ্ছি। আমরা আরও কী করতে পারি, আলোচনা চলছে। প্রধানমন্ত্রী বলেন, ‘নেপাল এয়ারপোর্ট এখন দুর্ঘটনাকবলিত এলাকা।’

 

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম