দু’টি স্যাম্পল সংগ্রহ করে একটি নিয়ে ঢাকায় ফিরবে বিশেষজ্ঞ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৫৯

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডা. সোহেল মাহমুদ নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের ডিএনএ সংগ্রহের পর দু’টি করে স্যাম্পল নিয়ে স্বজনদের স্যাম্পলের সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হবে। প্রত্যেকের দু’টি করে স্যাম্পল নিয়ে একটি নেপালে দিয়ে আরেকটি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ থেকে যাওয়া বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার নেপালে প্রেসব্রিফিংয়ের সময় সফররত বাংলাদেশ মেডিক্যাল টিমের সদস্য ও ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ এই তথ্য জানান।

সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের স্বার্থে শনাক্তকরণের কাজ করবো। দু’টি স্যাম্পল কালেক্ট করবো। আমরা আমাদের মতো,  তারা তাদের মতো করবে।’

অনেকের স্বজন নেপালে নেই, তাদেরটা কীভাবে শনাক্ত করবেন, এমন প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ‘দু’টি পদ্ধতি আছে। যাদের স্বজন নেই, তাদের ডিএনএ দেশে নিয়ে যাব। সেখানে প্রোফাইলিং করবো। যাদের স্বজন আছে, দেশে ফিরে ডিএনএ দিয়ে যাবে।’  এজন্য কতদিন সময় লাগবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলবো, স্যাম্পল সংগ্রহ করে যখন দেশে চলে যাবো, তখন স্বজনরা এসে স্যাম্পল দিতে হবে। দু’টি স্যাম্পল যখন কালেক্ট করতে পারবো, তখন ৮ থেকে ১০দিন লাগবে। আরও কিছু প্রক্রিয়া আছে। ব্লাড হলে সহজ হয়। আমি এখান থেকে ব্লাড পাবো না। এখান থেকে দাঁত ও হাড় নিতে পারবো।’

নেপালের লোকজন বাংলাদেশে চিকিৎসায় লেখাপড়া করে উল্লেখ করে সোহেল মাহমুদ বলেন, ‘সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে. আমরা তাদের চেয়ে একটু উন্নত অবস্থায় আছি। এটা আমরা মনে করছি, এখনও প্র্যাকটিক্যালি দেখিনি। আমাদের ওখানে নম্বর ওয়ান বার্ন ইউনিট আছে। আহতদের দেখে যদি মনে করি, সেখানে নিয়ে গিয়ে ভালো সেবা দেওয়া সম্ভব, তাহলে আমি চিকিৎসকদের বলবো আমাদের সেই অনুমতি দিতে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেনস, ‘শনাক্ত হওয়া লাশ কাল-পরশুই স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

/ইউআই/এমএনএইচ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম