নেপালে চিকিৎসাধীন বাংলাদেশিদের সবশেষ অবস্থা (ভিডিও)

শরীফুল ইসলাম, কাঠমান্ডু থেকে
১৭ মার্চ ২০১৮, ১৫:৪২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:০৮

ডা. হোসাইন ইমাম নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত যাত্রীদের মধ্যে ইমরানা কবীর ও ইয়াকুব আলীকে উন্নত চিকিৎসার জন্য যথাক্রমে সিঙ্গাপুর ও দিল্লি নেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. হোসাইন ইমাম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ থেকে নেপালে যাওয়া চিকিৎসকদের প্রতিনিধি দলে আছেন তিনি। তার ভাষ্য, ‘এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলেই ইমরানা ও ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে।’
তবে ইমরানা কবীর ও ইয়াকুব আলী এখনও শঙ্কামুক্ত নন বলেও জানিয়ে রাখলেন এই চিকিৎসক। ইমরানার বাবা আর কাঠমাণ্ডু মেডিক্যাল কলেজের মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন তারা। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে।
এদিকে নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ইয়াকুব আলী মাথায় চোট পেয়েছেন। ডা. হোসাইন ইমামের বর্ণনায়, তার অবস্থা অনেকখানি স্থিতিশীল। কিন্তু যেহেতু মাথায় আঘাত পেয়েছেন, তাই তাকেও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডা. হোসাইন ইমাম সাংবাদিকদের বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে এসেছি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখলাম। আমরা যেদিন এসেছিলাম ওইদিন বিকালে তাদের একজন দেশে ফিরে গেছেন। গতকাল (শুক্রবার) আহত আরও তিন জন নেপাল ছেড়েছেন। বর্তমানে কাঠমান্ডু মেডিক্যাল কলেজে আছেন আহত চার বাংলাদেশি।’

বাংলাদেশের চিকিৎসক প্রতিনিধি দলের এই সদস্য নিশ্চিত করেছেন, ‘আমরা ইতোমধ্যে তিন জনকে বাছাই করেছি, যারা সাধারণ ফ্লাইটে মেডিক্যাল ব্যাকআপে বাংলাদেশে ফিরতে পারবেন। তাদের মধ্যে কবীর হোসেন ও শাহীন ব্যাপারী অগ্নিদগ্ধ। স্পেশাল মেডিক্যাল তত্ত্বাবধানে আগামীকাল (রবিবার) তারা বাংলাদেশে ফিরে ঢামেক হাসপাতালে ভর্তি হবেন।’

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৪৯ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বাংলাদেশের ২৬ জন ও নেপালের ২১ জন। এছাড়া চীন ও মালদ্বীপের একজন করে যাত্রী নিহত হন। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও ১২ জন নেপালের নাগরিক।

ওই ফ্লাইটে থাকা আহত ১০ বাংলাদেশির মধ্যে পাঁচ জন নেপালের হাসপাতাল ছেড়েছেন। তাদের মধ্যে রেজওয়ানুলকে কাঠমান্ডুর ওএম হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আর শাহরিন আহমেদ, মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদীর ভাবি আলমুন নাহার অ্যানি কাঠমান্ডুর কেএমসি থেকে দেশে ফিরেছেন। তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে।

ডা. হোসাইন ইমামের বয়ানে নেপালে আহত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থা:

/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম