নেপালে বিমান বিধ্বস্তে আহত ৩ জনের অবস্থা সংকটাপন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৬:২২আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:৫৮

শাহিন ব্যাপারী, কবির হোসেন ও শাহরিন আহমেদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নেপালে বিমান বিধ্বস্তে আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। এরা হলেন শাহীন ব্যাপারী, কবির হোসেন ও শাহরিন আহমেদ। তবে আহত মেহেদী হোসেন মাসুম, আলিমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২০ মার্চ) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘কবির হোসেন ও শাহরিনের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থা একটু ক্রিটিক্যাল। কবির হোসেনের পা ভাঙা। আর শাহীন ব্যাপারী ডা. লুৎফুল কাদের লেলিনের তত্ত্বাবধানে আছেন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

তিনি বলেন, ‘মেহেদী ও অ্যানিকে বন্ড সই করে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। তাদের আবারও ফিরে আসার কথা রয়েছে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘কাল (বুধবার) সকালে শাহীন ব্যাপারী ও শেহরিনের সার্জারি করা হবে।’

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. লুৎফুর কাদের লেনিন সাংবাদিকদের বলেন, ‘সিঙ্গাপুরে ডা. রেজোয়ানের স্কিন ড্রাফটিং হয়েছে। তাকে ২৮ বা ২৯ মার্চ দেশে পাঠানো হতে পারে। এছাড়া আজ (মঙ্গলবার) ভোর রাতে ইমরানা কবির হাসির জ্ঞান ফিরেছে। এ সময় হাসির সামনে তার বাবা ছিলেন। হাসি ভালো আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

টিওয়াই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম