কাঁদলেন বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৮:১১আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:০৮

বিমানবন্দরে বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান, পিয়াস রায় ও নজরুল ইসলামের মরদেহ নিয়ে বিকাল ৪টা ৪৯ মিনিটে  অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৭২ ফ্লাইট। এর আগে ৪টা ৩০ মিনিটে নিহতদের প্রত্যেক পরিবারের দুইজন সদস্যকে ৮নং গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিমানটি অবতরণ করার ২০ মিনিট পর লাশবাহী গাড়ি নিয়ে বেরিয়ে আসেন স্বজনেরা। এ সময় তাদের সঙ্গে আসেন বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল। একটি একটি করে লাশবাহী গাড়ির দরজা খুলে কফিনে হাত দিয়ে কেঁদে ফেলেন তিনি।

লাশবাহী গাড়ি চলে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে একেএম শাহজাহান কামাল সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। তিনি সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। দুর্ঘটনার পর আমি প্রধানমন্ত্রীর নির্দেশে নেপাল গিয়েছিলাম। আমি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। এছাড়া আহত যারা আছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করি।’

তিনি বলেন, ‘আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের। আহত এবং নিহতদের পরিবার অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। এর পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশের পুরো এভিয়েশন সেক্টরকে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার তদন্ত চলছে, রিপোর্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

/এসও/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম