আপাতত অস্ত্রোপচার লাগবে না বিমান বিধ্বস্তে আহত শাহরিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ০৭:১৪আপডেট : ৩০ মার্চ ২০১৮, ০৭:৩৫

ঢামেকে ভর্তির জন্য নেওয়া হচ্ছে শাহরিনকে (ফাইল ছবি) শাহরিন আহমেদ এখন অনেক ভালো আছেন। তার আর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই । বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ও নেপালে বিমান দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসক বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে একথা জানান। তিনি বলেন, ‘শাহরিন আহমেদ ও আলমুন নাহার এ্যানী এখন ভালোই আছেন বলা যায়।’ 

গত ১২ মার্চ ইউএস-বাংলার একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে চিকিৎসার জন্য একজনকে নেওয়া হয় দিল্লিতে, দুজনকে সিঙ্গাপুরে। বাকি সাতজনকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে। এখানে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহীন ব্যাপারী। এরমধ্যে কবির হোসেনকেও এখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। আর সৈয়দা কামরুন নাহার স্বর্ণা, মেহেদী হাসান ও সৈয়দ রাশেদ রুবাইয়েতকে ছাড়পত্র দেওয়ার পর তারা বাড়ি গেছেন। 

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের