বীরপ্রতীক হামিদুল হককে আইসিইউ-তে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ২২:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২২:৫৭

বীরপ্রতীক হামিদুল হক

বীরপ্রতীক হামিদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। রবিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রিন্সিপাল অধ্যাপক ডা. এমএ আজিজ।
গত ২৭ মার্চ থেকে রাজধানীর মালিবাগে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে ভর্তি আছেন জাতির সূর্য সন্তান হামিদুল হক। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও ফুসফুস জটিলতায় ভুগছেন।
ডা. এমএ আজিজ বলেন, ‘বীরপ্রতীক হামিদুল হক দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা উন্নতির দিকে গেলেও গতকাল শনিবার (৩১ মার্চ) রাতে তার হঠাৎ করে বমি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সকালে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীন তাকে আইসিইউতে স্থানান্তর করার জন্য সুপারিশ করেন।’
এদিকে, হাসপাতালে বীরপ্রতীক হামিদুল হকের খোঁজখবর নিতে যান কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় হামিদুল হকের ছেলে ওবাইদুল ইসলাম হাসপাতালে উপস্থিত ছিলেন।
বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন বীরপ্রতিক হামিদুল হক, গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে তার চিকিৎসার দায়িত্ব নেয় ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম