মন্ত্রিপরিষদ ও নিকারের বৈঠকে ৭ সিদ্ধান্ত, ‘বাংলাদেশ কোডে’র মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৯:৫৩আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২০:৪৩

নিকারের বৈঠকে প্রধানমন্ত্রীসহ অন্যরা (ছবি- ফোকাস বাংলা) পাঁচ জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন, ১ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণাময়মনসিংহ সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদনসহ সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ ও প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে। এর মধ্যে মন্ত্রিসভার বৈঠকে সিলেটে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন ও মহেশখালীতে সংরক্ষিত বনভূমিতে ঝোপজঙ্গল পরিষ্কার এবং নিকারের বৈঠকে লালমাই উপজেলা সদর দফতর স্থাপনের অনুমোদন দেওয়া হয়। তবে বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড কোম্পানি গঠনের সংঘস্মারকসহ সংশ্লিষ্ট বিষয়াদি ফের যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপনের কথা বলা হয়েছে। বৈঠকে ২০১৪ পর্যন্ত প্রণীত দেশের প্রচলিত সব আইনের সংকলন ‘বাংলাদেশ কোডে’র মোড়কও উন্মোচন করা হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ ও নিকারের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব জিয়াউল আলম ব্রিফিংয়ে জানান, মন্ত্রিসভায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮-এর খসড়াতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি একটি পৃথক বিশ্ববিদ্যালয় হবে এবং পৃথক স্থানে এটি নির্মাণ করা হবে।
মন্ত্রিপরিষদ ও নিকারের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) কক্সবাজারের মহেশখালী উপজেলায় পেট্রোবাংলার অনুকূলে (গ্যাসের কূপ খননের জন্য) দেওয়া সংরক্ষিত বনভূমিতে বিদ্যমান বিভিন্ন প্রজাতির গাছ-পালা ও ঝোপ-জঙ্গল কেটে অপসারণের প্রস্তাবও অনুমোদিত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ওই বনভূমিতে জমির পরিমাণ ১১.৬৮ একর, যেখানে বিভিন্ন প্রজাতির মোট ৯শ দুইটি গাছ রয়েছে। এসব গাছ কেটে ফেলার অনুমোদন দেওয়া হলেও গ্যাস কূপ খনন শেষে এর পাঁচগুণ পরিমাণ গাছ রোপণ করে সেগুলোর পরিচর্যা করার শর্ত দেওয়া হয়েছে পেট্রোবাংলাকে।
মন্ত্রিপরিষদের বৈঠকে চট্টগ্রামের বাঁশাখালীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে ‘বাংলাদেশ এনার্জি পোর্ট লিমিটেড’ নামক কোম্পানি গঠনের লক্ষে সংশ্লিষ্ট সংঘস্মারক (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন), সংঘবিধি (আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশন) ও জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড শেয়ারহোল্ডার্স এগ্রিমেন্টের খসড়া অনুমোদন হয়নি। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ককে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটিকে এই বিষয়গুলো যাচাই-বাছাই করে ফের মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, নিকারের বৈঠকে কুমিল্লা জেলার নবগঠিত লালমাই উপজেলার জন্য উপজেলা সদর দফতর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালমাইয়ের ৩৬ নম্বর উত্তর ফতেহপুর মৌজায় মূল সড়কের পাশে পরিত্যক্ত ইট ভাটা ও অব্যবহৃত ৬ একর জমির ওপর এই দফতরটি স্থাপন করা হবে। এর আগে, এই সদর দফতর স্থাপনের জন্য জয়নগর মৌজায় মূল সড়ক থেকে তিন কিলোমিটার দূরত্বে স্থান নির্ধারণ করা হলেও তা কৃষি জমি হওয়ায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
আইনের সংকলন ‘বাংলাদেশ কোডে’র মোড়ক উন্মোচন করছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) সচিব এন এম জিয়াউল আলম ব্রিফিংয়ে জানান, মন্ত্রিপরিষদ সভার শুরুতে হংকংয়ে অনুষ্ঠিত চার জাতি নারী ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানানো হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসা দলটি ২০১৫ ও ২০১৬ সালেও সাফ গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে তারা ইরান, মালয়েশয়িা ও হংকংকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সচিব আরও জানান, মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের মানবিক আশ্রয় ও সহায়তার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মেডেল অব ডিস্টিংশন অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হয়েছে। বাংলাদেশ সফরে এসে ৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রেসিডেন্ট অব লায়ন ইন্টারন্যাশনালের নরেশ আগারওয়াল এই কথা জানান।
‘বাংলাদেশ কোড’ নামে বাংলাদেশ ল’জ ডিভিশন অ্যান্ড ডিক্লারেশন অ্যাক্ট ১৯৮৩-এর ৬ ধারা অনুযায়ী দেশের প্রচলিত সব (১৭৯৯–২০১৪ সালের জুন মাস পর্যন্ত প্রণীত) আইনের একটি সংকলনের মোড়কও উন্মোচন করা হয়েছে মন্ত্রিপরিষদের বৈঠকে। ৪২টি খণ্ডের এই সংকলন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। আইনগুলোর যেটি যে ভাষায় আছে, সেই ভাষায়ই প্রকাশ করা হয়েছে এই সংকলনে।
আরও পড়ুন-
জাতীয় নির্বাচনের আগে আর মুক্তিযোদ্ধা তালিকা হচ্ছে না?
‘রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে সংকটে পড়বে বাংলাদেশ’

/এসআই/এনআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম