সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ৬২১ আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১০:০৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১২:৩৯

নির্বাচন কমিশন নির্বাচন কমিশন (ইসি) সীমানা পুনর্বিন্যাসের খসড়ায় ৩৮টি আসনে পরিবর্তন আনলেও দাবি-আপত্তি এসেছে অন্তত ৫৫টি আসনে। সীমানা পরিবর্তনের পক্ষে-বিপক্ষে আবেদন পড়েছে ৬২১টি। এর মধ্যে আপত্তি জানিয়ে সীমানা পরিবর্তনের বিপক্ষে পড়েছে চার শতাধিক আবেদন। আপত্তির আবেদনের মধ্যে অনেক মন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্যও রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
প্রসঙ্গত, ৩৮টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে গত ১৪ মার্চ নির্বাচন কমিশন ৩শ’ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করে। খসড়ার ওপর আপত্তি, সুপারিশ দেওয়ার জন্য ১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে ৬২১টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এতে প্রকাশিত খসড়া সীমানার বিপক্ষে ৪০৪টি ও পক্ষে ২১৭টি আবেদন জমা হয়।
ইসি কর্মকর্তারা জানান, যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেখানকার বেশিরভাগ বর্তমান ও সাবেক সংসদ সদস্য এ পরিবর্তনের বিরোধিতা করছেন। বিষয়টি নিয়ে ইসিতে তদবিরও করছেন কেউ কেউ। অন্যদিকে কোনও কোনও আসনের সংসদ সদস্য সীমানা পরিবর্তনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে ইসিকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ৩৮টি আসনে সীমানা পরিবর্তনের খসড়ার গেজেট আমরা প্রকাশ করেছি। এর পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তি এসেছে অর্ধশতাধিক আসনে। নির্বাচন কমিশন এসব আবেদনের ওপর শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
ইসির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচন কমিশন যে ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া প্রকাশ করেছে তার মধ্যে ২৯টির সীমানা নিয়ে আপত্তি এসেছে। এছাড়া সীমানা পরিবর্তন হয়নি এমন ২৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণের আবেদনও এসেছে। আসনগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জ-১, সিরাজগঞ্জ-১ ও ২, যশোর-৪, নড়াইল-১ ও ২, সাতক্ষীরা-২, বরগুনা-১, পিরোজপুর-১, ২ ও ৩, মানিকগঞ্জ-২, ঢাকা-১৮, গাজীপুর-২ ও ৩, নারায়ণগঞ্জ-২, ফরিদপুর-২, ৩ ও ৪, সিলেট-২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-১, নোয়াখালী-১, লক্ষ্মীপুর-২ এবং চট্টগ্রাম-১৪।

/ইএইচএস/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের