ইউএস বাংলার দুর্ঘটনা: সিঙ্গাপুরে চিকিৎসাধীনদের দেখতে গেলেন বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৫:১১আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৬:০৪

সিঙ্গাপুরের হাসপাতালে বিমানমন্ত্রী নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত ডা. রেজওয়ানুল হক শাওন, ইমরানা কবির হাসি ও কবির হোসেনকে দেখতে গিয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ নেন মন্ত্রী। 

শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সিঙ্গাপুরের হাসপাতালে বিমানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মন্ত্রী শাহজাহান কামাল আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। আহতরা মন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দেশ তাদের প্রতি যে সমবেদনা জানিয়েছে তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। মন্ত্রী আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারটি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং চিকিৎসার দায়িত্ব বহন করায় ইউএস বাংলাকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়।

/সিএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন