জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৪:০৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৬:২০

সিরডাপে আয়োজিত আলোচনা সভা

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।  

সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি মনে করি। কারণ, এর আগেও জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে। তারপরও এই সিদ্ধান্ত আমার একার না। আরও নির্বাচন কমিশনার আছেন। সবার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে।’

রবিবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সিইসি’র এ মন্তব্যের আগে প্যানেল আলোচনায় সেনা মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে নির্বাচন থেকে দূরে রাখা হয় তাদের।’  

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এখানে সরকারের কিছু করার নেই। তারপরও কিছু রাজনৈতিক দল এক ধরনের কনফিউশন তৈরি করে এ নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে।’

/এসও/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম