গুলিস্তানে অস্ত্রধারী সেই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ১৩:২৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৬:২০

এই সেই অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ার দায়ে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে শাহবাগ থানার পুলিশ। ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে শাহবাগ থানার পক্ষ থেকে অভিযোগপত্রটি দাখিল করা হয়। আজ রবিবার (১৫ এপ্রিল) আদালত তা গ্রহণ করেন। শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান বলেন, ‘গত ১১ এপ্রিল শাহবাগ থানার এসআই আকরাম হোসেন অভিযোগপত্রটি আদালতের জিআর শাখায় দাখিল করেছেন। আজকে এটি আদালত গ্রহণ করেন।’

অস্ত্রধারী সেই নেতারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আশিকুর রহমান। সংগঠন থেকে পরে তাদের বহিষ্কারও করা হয়।  

এর আগে, গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়। এই ঘটনায় শাহাবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় ওই দুই ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

এ সংক্রান্ত আরও খবর: 

গুলিস্তানে অস্ত্রধারী সেই ২ ছাত্রলীগ নেতার জামিন বাতিল

গুলিস্তানে হকার উচ্ছেদ: ছাত্রলীগের সেই দুই নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

/টিএইচ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক