খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ১৪:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের বাইরে সুচিকিৎসা দিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে ইউনাইটেড হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ অনুরোধ জানান।

এক লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, 'আমরা জানতে পেরেছি খালেদা জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসেবে এতে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রীকে নির্জন কারাগারে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাই সরকারকে অনুরোধ করছি কালবিলম্ব না করে কারাগারের বাইরে দেশের স্পেশালাইজড হাসপাতাল (ইউনাইটেড হাসপাতালে) পাঠিয়ে তাকে চিকিৎসা দেওয়ার জন্য।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, যে কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়েছে সেটি বর্তমানে কোনও শিডিউল কারাগার না। এটি একটি নির্জন জাদুঘর। সরকার ইচ্ছাকৃত তাকে এখানে রেখে অসুস্থ বানিয়েছে। এটা খুবই দুঃখজনক।

আশাবাদ ব্যক্ত করে খালেদা জিয়ার এই আইনজীবী আরও বলেন, আমরা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থাশীল। আশা করি আগামী ৮ মে দেশের সর্বোচ্চ আদালত সব দিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিন দেবেন।

সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

/বিআই/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান