৪০ সেবা, তিন সুফল আনবে বঙ্গবন্ধু-১

উদিসা ইসলাম
১০ মে ২০১৮, ২১:৫৪আপডেট : ১০ মে ২০১৮, ২১:৫৮

লঞ্চিং প্যাডে উৎক্ষেপণের অপেক্ষায় স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আর কিছুক্ষণের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে মহাকাশে গেলে বিশ্বে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। আমাদের স্যাটেলাইট হলে কী উপকারে আসবে, তা নিয়ে কৌতূহল ও প্রশ্ন দুই-ই জারি আছে। সবকিছুর ঊর্ধ্বে  অর্জন হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তির অভিজাত দেশের ক্লাবে বাংলাদেশ প্রবেশ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, অনেকগুলো সেবার মধ্যে মূল তিনটি সুফল পাবে দেশের মানুষ। প্রথমত, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা নিশ্চিত হবে। দ্বিতীয়ত, স্যাটেলাইটের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয়। তৃতীয়ত, জরুরি আরেকটি সুফলের সম্ভাবনা তৈরি হলো— ঝড় বা বড় ধরনের দুর্যোগে যোগাযোগব্যবস্থা সচল রাখার মধ্য দিয়ে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বলছে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আবার অর্জনও হবে। এই স্যাটেলাইটের মাধ্যমে ডাটার সঙ্গে ভয়েসও দেওয়া যাবে।’

সংশ্লিষ্টরা বলছেন, স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারলে বছরে এককোটি ১০ লাখ ডলার সাশ্রয় হবে বাংলাদেশের। নিজস্ব স্যাটেলাইট না থাকায় এখন অন্য দেশের স্যাটেলাইট ভাড়া করে প্রয়োজন মেটাতে হচ্ছে বাংলাদেশকে।

বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে। প্রাকৃতিক দুর্যোগে টেরিস্টোরিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, এই স্যাটেলাইটের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল রাখা, পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে। এখন দেশে প্রায় ৩০টি প্রাইভেট স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে আছে। এসব চ্যানেল সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এসব স্যাটেলাইটের ভাড়া কমবে। আগে এসব সেবার জন্য দেশের টেলিভিশন চ্যানেল কিংবা টোলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুর, হংকসহ বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট ব্যবহার করতো। আর এখন এসব সেবা নিশ্চিত করবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

স্যাটেলাইটের কার্যক্রম পুরোপুরি শুরু হলে আশপাশের কয়েকটি দেশে টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য জিয়োসিক্রোনাস স্যাটেলাইট সিস্টেম (৪০ ট্রান্সপন্ডার, ২৬ কেইউ ব্র্যান্ড, ১৪ সি ব্যান্ড)-এর গ্রাউন্ড সিস্টেমসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

আরও পড়ুন:

একনজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট



বঙ্গবন্ধু স্যাটেলাইট: যেভাবে স্পেসএক্স’র সর্বাধুনিক রকেট পেলো বাংলাদেশ
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠান প্রচারে দেশব্যাপী ব্যাপক উদ্যোগ
ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের যত নজির

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম