ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের যত নজির

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৮, ১৯:৪৩আপডেট : ১০ মে ২০১৮, ১৯:৪৯

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেণ নতুন নয়। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ বিশ্বের অনেক দেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এর মধ্যে সফল উৎক্ষেপণ যেমন রয়েছে, তেমনি ব্যর্থ উৎক্ষেপণেরও নজির রয়েছে। ২০১৭ সালের নভেম্বরে উৎক্ষেপণের পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাশিয়ার আবহাওয়া স্যাটেলাইট ‘মিটিওর-এম’। এছাড়া বিভিন্নি সময়ে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতীয় স্যাটেলাইটের ব্যর্থ উৎক্ষেপণের ঘটনা ঘটেছে।

ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের যত নজির ২০১৭ সালের ২৮ নভেম্বর রকেটের মাধ্যমে মহাকাশে যাত্রা করে রাশিয়ার আবহাওয়া স্যাটেলাইট ‘মিটিওর-এম’। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পড়ে।

২০১৬ সালের সেপ্টেম্বরে গাওফেন-১০ নামের একটি স্যাটেলাইটকে এর নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করাতে ব্যর্থ হয় চীন।

২০১০ সালের জুনে মহাকাশে স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা দক্ষিণ কোরিয়ার একটি রকেট বিস্ফোরিত হয়। উৎক্ষেপণের দুই মিনিট ১৭ সেকেন্ড পর ভূ-কেন্দ্র থেকে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যান্য দেশের ধারাবাহিকতায় এবার বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট ওড়ানোর তালিকায় নাম উঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। সফলভাবেই এর উড্ডয়নের আশা করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ মে বিকাল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০ মে, দিনগত রাত ২টা ১৫ মিনিটে) ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এটাকে মহাকাশে নিয়ে যাবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের সর্বশেষ সংস্করণ ব্লক-৫। এর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।

স্পেসএক্স’র ফ্যালকন ৯ রকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রেতা নাসা। ২০১০ সালে প্রতিষ্ঠানটির পাঠানো প্রথম রকেটের ক্রেতাও ছিল নাসা। এরপর টানা ৩টি মিশনে যায় ফ্যালকন ৯। লুক্সেমবার্গের এসইএস প্রথম স্পেসএক্সের  হয়ে অপারেট করা শুরু করে। ২০১৩ সালের সাফল্যের পর গত বছরও স্পেসএক্সকে সমর্থন দেয় এসইএস। বৃহস্পতিবার স্পেসএক্স’র সবচেয়ে আধুনিক রকেট ফ্যালকন-৯ ব্লক-৫ ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ। এই রকেটটি নাসা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের সবক’টি পরীক্ষায় উত্তীর্ণ হর্য়েছে। প্রথমবারের মতোই ১০টি ফ্লাইট করতে পারে রকেটটি। আগের রকেটগুলো মাত্র ২ থেকে ৩টি উড্ডয়নে সক্ষম ছিল। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, স্পেস নিউজ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান