দেশে পৌঁছেছেন সৌদি আরবে নির্যাতনের শিকার ৫ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ০০:৪৮আপডেট : ১৯ মে ২০১৮, ০০:৪৮

ক্যাম্প থেকে বাংলাদেশের নারীদের তোলা আসেপাশের ছবি ভাগ্য ফেরাতে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার নারী শ্রমিকদের পাঁচজন দেশে পৌঁছেছেন।  শুক্রবার (১৮ মে) রাত ১১টায় তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের EK584 নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সাংবাদিক ও হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি এ তথ্য জানান।

ফিরে আসা পাঁচ নারী শ্রমিক হলেন, ঢাকার লালবাগের সুমাইয়া কাজল, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর পিংকি, ময়মনসিংহের ফুলপুরের মাজেদা, ভোলার রিনা ও নওগাঁর সুখী।

এর আগে, বৃহস্পতিবার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) সারওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তাদের ক্যাম্পে থাকা ৯ নারীকেই তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি জানান, শুক্রবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের EK584 নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন নির্যাতনের শিকার নারীদের ৫ জন।  এদের সবাইকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাওয়া ওই নারীরা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দাম্মামের খোবার এলাকার একটি ক্যাম্পে স্থানান্তর করা হয়। গত আড়াই মাসে এভাবে ৯ নারী ওই ক্যাম্পে আশ্রয় পান। তাদের মধ্যে ৫ জন আজ ফিরেছেন।

/এসএমএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম